• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান খালেদ আখতারের করোনা, আক্রান্ত হয়ে মৃত্যু।

রিপোর্টার: / ৪০৬ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্স  করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার। শনিবার (১১ জুলাই) ভোর ছয়টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খালেদ আখতার করোনা আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন খালেদ। দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও। সর্বশেষ হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোকবার্তায় তিনি প্রয়াত খালেদ আখতারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ