• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা

রিপোর্টার: / ১৮৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর লালমোহনের চাইনিজ রেস্টুরেন্ট ফুডপ্লেসের হলরুমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আলহাজ মো. রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি তপতি রাণী সরকার, শাহ আবদুল মোতালেব, অর্থবিষয়ক সম্পাদক মাও: আজিম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক মিজান হাওলাদার, নির্বাহী সম্পাদক মো. মাহাবুব আলম, আবদুর রহমান নোমান, এমইউ মাহিম, সদস্য মো. সাদিদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সহসভাপতি ফয়েজ উল্যাহ ফ্যাশন, যুগ্ম সম্পাদক আরশাদ উল্যাহ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক ওমর রায়হান অন্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সদস্য আরিফুর রহমান রাহাত, মো. নাঈম, মো. আরিফ হোসেন, মো. আল মামুন প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। সদস্যদের বিপদে আপদে সকলে সকলকেই সহযোগিতা করতে হবে। সংগঠন বিরোধী কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ