• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি আহসান হাবিব পিকু আর নেই মধুখালী উপজেলা।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২০

 এসএম আবুল বাশার ফরিদপুর জেলা প্রতিনিধি :-  না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি আহসান হাসীব পিকু। আজ সকাল ৮ টায় ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন।ও অতি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হয়ে য়ায় । পিকু আহসান হাসিবের মৃত্যুতে মধুখালীর রাজনৈতিক সাংবাদিক ,সাংস্কৃতিক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
 ফরিদপুর রাজেন্দ্র কলেজের ৮০ দশকের রাজপথ কাঁপানো  ছাত্র নেতা পিকু আহসান হাসিব। এ’দেশের বাম রাজনীতির আদর্শে গড়া ছাএ ইউনিয়নের পতাকা তলে সামিল হয়ে ছাএ রাজনীতি শুরু করেন। পরবর্তীতে জননেতা আব্দুর রহমান এর হাত ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি তে জড়িয়ে পরেন।  পিকু আহসান হাবীব মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মধুখালী নজরুল ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও পিকু আহসান হাবীব মধুখালীর ঐতিহ্যবাহী বর্ষবরণ ও বৈশাখী মেলার সাংস্কৃতিক মঞ্চ উপ-কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন ।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ,জননেতা আব্দুর রহমান  ও ফরিদপুর 1 আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মঞ্জুর হোসেন বুলবুল সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ও মধুখালী উপজেলা পরিষদ ,মধুখালী পৌরসভা, মধুখালী প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন বলে জানা যা।   এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ