• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আমরা কলাপাড়াবাসী সংগঠনের নির্বাচনী তফসিল ঘোষনা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৪৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আমরা কলাপাড়াবাসী সংগঠনের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪- ২০২৫ অনুষ্ঠিত হবে । নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ টি পদে অংশ গ্রহন করবেন প্রার্থীরা। ১১ জানুয়ারি সংগঠনটির এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্বাচনে উপদেষ্টা থাকবেন কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন সংগঠনটির সাবেক সভাপতি মুহাম্মদ আল ইমরান। নির্বাচন কমিশনার হবেন সাবেক সভাপতি নেছার উদ্দিন ও মো.ওমর আলী।

শুক্রবার ১২ জানুয়ারি বিকাল ৪ টায় তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের উপদেষ্টা নাহিদুল হক। পদ প্রত্যাশীরা আগামী ১৩ জানুয়ারি বিকাল ৪ টা থেকে ১৪.০১ রাত ৯ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। ১৫ জানুয়ারি রাত ৯ টা প্রযন্ত ফরম জমা নেয়া হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ১৬/০১ চ‚ড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৭,১৮ ও ১৯ তারিখ প্রচার প্রচারনা শেষে আগামী ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের উপদেষ্টা নাহিদুল হক বলেন, নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি। উৎসবমুখর পরিবেশে সকলের অংশ গ্রহণে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ