• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

বান্দরবানের আজিজ নগর-গজালিয়া সড়কের ৬ মাইলের অবৈধ ইটভাটাটি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৮৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

আনোয়ার হোসেন রাজিব,বান্দারবান।।

বান্দরবান জেলার লামা উপজেলা ধীন আজিজ নগর-গজালিয়া সড়কের ছয় মাইল নামক স্থানে নাজিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে অবৈধভাবে স্থাপিত জনৈক মোহাম্মদ উল্লাহ আজম খানের এসবিএম নামক ইটের ভাটাটি অদ্য ২৫/০১/২০২৪ইং বান্দরবান পরিবেশ অধিদপ্তর এসে ভেঙে গুঁড়িয়ে দেন।
অবৈধ এই ইটের ভাটাটি দীর্ঘদিন ধরে কোন এক অদৃশ্য শক্তির বলে পরিবেশ অধিদপ্তর, উপজেলা ও জেলা প্রশাসনের নজর দারীর বাইরে ছিল। এই অবৈধ ব্রিক ফিল্ডের মালিক মোহাম্মদ আজম খান প্রচুর ধন সম্পদের মালিক। বৈধ এবং জবর দখলীয় সব মিলিয়ে তার রয়েছে হাজার হাজার একর জমি এবং বাগান বাড়ি, ব্রিক ফিল্ড সহ বিভিন্ন সম্পদ। একসময়ে লেবারি থেকে জীবন শুরু করা এই আজম খানের উত্থান শুরু হয় চোরাই গাছের ব্যবসা দিয়ে। তারপর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। একের পর এক অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শুরু করেছেন অবৈধ ব্রিক ফিল্ডের ব্যবসা। স্বগৌরবে চালিও যাচ্ছিলেন।
এই মোহাম্মদ উল্লাহ আজম খান গর্বের সাথে বলে বেড়ান- পরিবেশ অধিদপ্তর, থানা পুলিশ, বন বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন সব তার টাকা দিয়ে কেনা। কিন্তু বিধি বাম, আজ ২৫-০১-২০২৪ ইং বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এসে তার অবৈধ ব্রিকফিল্ড টি ভেঙ্গে দিয়েছেন। বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফখরুদ্দীন চৌধুরী জানান- এসবিএম ব্রিক ফিল্ডের কোন বৈধ কাগজপত্র না থাকায় ব্রিকফিলটি ভেঙে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ