• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

শিবগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৮ পঠিত
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের চাতরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাতরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে চাতরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার এএফএম আবু সুফিয়ান। অনুষ্ঠানে চাতরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, চককীত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে দিনভর এ উৎসবে যোগ দেয় নানা শ্রেনী পেশার মানুষ। শীতকালে পিঠার আয়োজন গ্রাম-বাংলার অন্যতম একটি অনুষজ্ঞ। এ সময় প্রায় সব বাড়িতেই কমবেশী নতুন ধানের পিঠা-পুলি বানানো হলেও, এ উৎসব একটু ব্যতিক্রম। পিঠা ও নিজ জেলাকে ব্র্যান্ডিং করা, উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা, ভিন্ন আঙ্গিকে কিভাবে গড়ে তোলা ও উৎসাহিত করা যায় তা উপস্থাপন করার জন্য এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ