• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি নাঙ্গুলী দরবার শরীফ নেছারিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার কাউখালি সুনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান নাঙ্গুলী দরবার শরীফ নেছারিয়া কামিল মাদ্রাসার ৫৭তম বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল আগামী বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ ফেব্রুয়ারী ২০২৪) মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিল প্রত্যেহ যোহর নামাজ হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হজরত মাওলানা আব্দুল মতিন বলেন, নাঙ্গুলী দরবার শরীফ নেছারিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে এই ৫৭ বছর ওয়াজ মাহফিল করে আসছি। এবারও দেশ বরেণ্য আলেম মাশায়েখগণ ওয়াজ নসিহত পেশ করবেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২ দিন ব্যাপি মাহফিলে ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থাকবেন হজরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বংশধর রইসুল মুবাল্লেগীন,ফখরুল মুনাযিরীন মহিউস সুন্নাহ, শায়খুল ইসলাম আলহাজ্ব হাফেজ মাওলানা আবু মূসা আশয়ারী পীর সাহেব, জৈনপুর,ভারত।
মাওলানা আবুল হাসান মোঃ নাসরুল্লাহ (এম.ফিল গবেষক) মুফাস্সির,নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসা,এর পরিচালনায়,
১ম দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ বোখারী সাহেব,পীর সাহেব, পাঙ্গাশিয়া দরবার শরীফ, ইসলামি আলোচক বিটিভি,দেশ টিভি, এশিয়ান টিভি, চ্যানেল নাইন।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুফাস্সিরে কুরআন হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহ্ (অন্ধ হুজুর), শাহ সাহেব,কুদ্দুসিয়া দরবার শরীফ, লক্ষীপুর,নোয়াখালী।
২য় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন চরমোনাইর পীর মাও. সৈয়দ ফজলুল করিম রহ. এর সাহেবজাদা আলহাজ্ব হজরত মাওলানা মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, নির্বাহী পরিচালক, চরমোনাই মাদ্রাসা।
প্রধান আলোচকবৃন্দ,
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও খ্যাতিসম্পন্ন জননন্দিত আলোচক,আলহাজ্ব হজরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ্ খান আজাদী, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল।
আরও বয়ান পেশ করবেন, নাঙ্গুলী গ্রামের কৃতি সন্তান, নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার গৌরব, আলহাজ্ব হজরত মাওলানা আবুল কালাম আজাদ, মহাসচিব, জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ।

সভাপতিত্ব করবেন, নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ,আলহাজ্ব হজরত মাওলানা আব্দুল মতিন পীর সাহেব, নাঙ্গুলী দরবার শরীফ।

নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হজরত মাওলানা আব্দুল মতিন পীর সাহেব আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী ২০২৪ এর বার্ষিক ওয়াজ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ