• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

বেরিয়ে পড়েছে: জাতিসংঘ করোনায় বিশ্বের ‘কঙ্কাল উন্মুক্ত হয়ে পড়েছে। ।

রিপোর্টার: / ৩৯২ পঠিত
আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২০

করোনাভাইরাস মহামারিতে বর্তমান বিশ্বের ‘ভঙ্গুর কঙ্কাল’ উন্মুক্ত হয়ে পড়েছে। এর কারণে অন্তত ১০ কোটি মানুষ চরম দরিদ্র হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আনুবীক্ষণিক এক ভাইরাস আমাদের হাঁটুতে নামিয়ে এনেছে। এ মহামারি বিশ্বের ভঙ্গুরতা তুলে ধরেছে।’

তিনি বলেন, ‘দারিদ্র্যদূরীকরণ এবং বৈষম্য সঙ্কুচিত করায় যেসব অঞ্চল অগ্রগতি করছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা বহু বছর পিছিয়ে গেছে।’

করোনাভাইরাস মহামারিতে এপর্যন্ত বিশ্বব্যাপী অন্তত ১ কোটি ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ছয় লাখেরও বেশি। এছাড়া কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। গুতেরেসের মতে, ‘মহামারির কারণে অর্থনৈতিক সংকট বেশি অনুভূত হচ্ছে অস্থায়ী চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও নারীদের মধ্যে যে হতাশ অনুভূতি কাজ করছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ