• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

কলাপাড়ায় এক সন্তানের জননীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননীকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামের নূর ইসলাম মুসুল্লীর মেয়ে রাবেয়ার (২২) সাথে এ ঘটনাটি ঘটেছে। এতে তার ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মোকসেদুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের আটক করতে পারেনি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধু রাবেয়া খাতুন বাপের বাড়ী বেড়াতে এসে বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হয়। ওতৎপেতে থাকা চাচাতো ভাই মোকছেদুল জোরপূর্বক তাকে পাশ্ববর্তী একটি খালি ঘরে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে ¯^জনরা এগিয়ে আসলে মোকছেদুলের পরিবারের সদস্য রাকিবুল, আলী আহম্মেদ ও মিনারা বেগম একত্রিত হয়ে তাদেরকে বেধরক মারধর করেন। এতে গৃহবধু রাবেয়া খাতুন, তার ভাই শহিদুল ইসলাম, ভাইয়ের স্ত্রী মাহিনুর বেগম ও পিতা নূর ইসলাম গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় তারা কলাপাড়া হাসপাতালে ভর্তী হয়।
এবিষয়ে অভিযুক্ত মোকসেদুল বলেন, বিষয়টি সম্পূর্ন মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য এধরনের নাটক সাজানো হয়েছে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সৈয়দ গোলাম মাওলা জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ