• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রির অপরাধে নগদ অর্থ জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৬৪ পঠিত
আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির উর্বর মাটি বিক্রি দায়ে এক ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে মাটি বিক্রিকারী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের শহীদ উল্যার ছেলে মো.সোহেল (৩৫) ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ফাওড়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আকিব ওসমান। দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধ স্বীকার করায় ফসলি জমির মাটি কাটার অপরাধে সোহেলকে ৫০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব ওসমান বলেন, কৃষি জমির মাটি অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাটি কেটে বিক্রয়কারী মোঃ সোহেল। অভিযোগের সত্যতার স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০২১ আইনে ৫০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন চাটখিল উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও আবাদি জমির উর্বর মাটি কাটার বিরুদ্ধে অভিযাণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ