• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ডেন্টাল চিকিৎসকের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান লিটন (৩১) নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের রানীহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ওপর চাকপাড়ার আতাউর রহমানের ছেলে। তিনি কানসাট এলাকায় নিজের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে মাহমুদুল হাসান মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। রানীহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

ওসি আরও জানান, মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ