• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রাণ গেল এক শিশুর বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে।

রিপোর্টার: / ৫০০ পঠিত
আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২০

রাহুল হোসেন রংপুর প্রতিনিধিঃ রংপুরে বজ্রপাতে সাধন পাহান নামে (১০) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে নগরীর ৩১নং ওয়ার্ডের উত্তর শেখপাড়া আদিবাসী এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।মৃত সাধন ওই এলাকার বাবু রাম মিঞ্জির বড় ছেলে এবং স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা যায় ।স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বাড়ির পাশে জমিতে মাছ ধরার জন্য বড়শি ফেলে রাখে সাধন ও তার দুই বন্ধু। রোববার সকাল ৭টার দিকে তারা তিনজন ওই বড়শি তুলতে সেখানে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাকি দুজন বাড়িতে ফিরে আসে। তবে সাধন সেখানেই অবস্থান করছিল। পরে তাদের কাছ থেকে সাধনের সেখানে অবস্থানের বিষয়টি শুনে পরিবারের লোকজন গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন।সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ