• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়া – কুয়াকাটা মহাসড়কে আবারো সেভেন ডিলাক্স নামের একটি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপ নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকায় মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং সুরতহাল করার পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ