• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

পীরগঞ্জে আলু উত্তোলনে ব্যস্ত কৃষাণ কৃষাণী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯০ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা এবং দাম বেশি থাকায় আলু চাষীরাও অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান জানান, উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ২’শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবার লক্ষমাত্রার চেয়েও বেশী জমিতে আবাদ এবং ফলন হয়েছে প্রচুর। সরেজমিনে বিভিন্ন আলুর ক্ষেতে গিয়ে দেখা যায়, কেউ মাটি খুঁড়ে আলু তুলছে, কেউ কুড়াচ্ছে। কেউ ঠেসে ঠেসে বস্তা ভরছে। কোথাও আবার ডিজিটাল মিটারে চলছে ওজন। ক্ষেতের মাঝে ভর্তি হচ্ছে ভ্যান, ট্রলি ও ট্রাক। ক্ষেতের মধ্যে আলু তোলার এমন দৃশ্য উপজেলার বিস্তৃর্ণ মাঠ জুড়ে। কাক ডাকা ভোর হতে নানা বয়সের গ্রামীণ নারী ও শিশুরা দলবদ্ধভাবে আলু তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন কাজ করে নারী শ্রমিকরা ২/৩ ‘শ টাকা এবং খাবার জন্য আলু পায়। এছাড়া কেউ কেউ প্রতি ৬০ কেজি ওজনের বস্তা আলু তুলে দিয়ে ৪/৫ কেজি আলু পায়। হাজিপুর গ্রামের নুরজাহান বেগম, মমেনা বেগম, সিংহারপাড়া গ্রামের মন্জিলা বেগম, চক কৃষ্ণপুর গ্রামের আশিকুর রহমান জানান, আলু তুলে আমরা প্রতিদিন যেমন মুজুরী পাচ্ছি তেমনি আলু কুড়িয়ে ৫/৬ মাসের খাবার আলুও মজুদ করতে পারছি। ভেন্ডাবাড়ী বন্দরের আলু চাষী মাহমুদুল আলম শাহীন বলেন, চলতি বছরে সাড়ে ৬ বিঘা (৫০ শতাংশে বিঘা) জমিতে আলু চাষ করে উত্তোলনও করেছি। প্রতি বিঘায় আলু উৎপাদন হয়েছে (৬০ কেজি’র) ৭৫ হতে ৮০ বস্তা। ফলনও হয়েছে অন্যান্য মৌসুমের চেয়ে বেশ ভালো। তাছাড়া বাজারে চাহিদা ও দাম থাকায় ফসলের জমিতেই আলু বিক্রি হচ্ছে। চৈত্রকোল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাক, গুপিনাথপুর গ্রামের মাসুদ মিয়া, মুরালীপুর গ্রামের আব্দুল ওয়াদুদ ও মহেষপুর গ্রমের লতিফ মিয়া জানান, এ মৌসুমে আলু চাষে রোগ-বালাই কিংবা বাড়তি খরচ ছাড়াই ক্ষেতের আলু বেশ ভালো হয়েছে। রামনাথপুর ইউনিয়নের হাসান আলী জানান,এবারে আলুর যে ফলন হয়েছে এতে আমরা অনেক খুশী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ