• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

চা শিল্পাঞ্চলে ‘গোল্ডেন রেইন’: চা উৎপাদন শুরু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে চলতি মৌসুমের (২০২৪) চা উৎপাদন শুরু হয়েছে। শ্রীমঙ্গলের বেশ কয়েকটি চা বাগানে টিপিং (পাতা চয়ন) শুরু হওয়াার পর উৎপাদন শুরু হয়। আগামী এক সপ্তাহের মধ্যে চা শিল্পাঞ্চলে পুরোদমে উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন চা শিল্প সংশ্লিষ্টরা। চা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মৌসুমের শুরুতে আগাম বৃষ্টিপাত হওয়ায় চা গাছে দ্রুত নতুন কুঁড়ি চলে এসেছে। বেশকিছু বাগানে গত ১ মার্চ থেকে টিপিং ও ৩ মার্চ থেকে উৎপাদন শুরু হয়েছে। সাধারণত ৩১ ডিসেম্বর চা মৌসুম শেষ হয়ে যায় । তখন চা গাছে প্রুনিং করা হয়। এ সময় নিয়মানুযায়ী দুই থেকে তিন মাস ফ্যাক্টরি বন্ধ থাকে। বৃষ্টি হলে আবার চা শিল্পে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। বৃষ্টির পর নতুন কুঁড়ি আসতে শুরু করে। তখন শুরু হয় পাতা চয়ন। সচল হয় ফ্যাক্টরিগুলো। শ্রীমঙ্গল আবহাত্তয়া অফিস জানায়, গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি চা-শিল্পাঞ্চলে ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ বৃষ্টিকে চা বিজ্ঞানীরা চা শিল্পের জন্য ‘গোল্ডেন রেইন’ হিসেবে দেখছেন। আগাম এই বৃষ্টিপাতের পর প্রুনিং করা চা-বাগানগুলোত দ্রুত কুঁড়ি আসতে শুরু করে। আগাম কুঁড়ি এসে যাওয়ায় এবার টিপিং (পাতা চয়ন) ও শুরু হয় আগেভাগেই। ফলে চা উৎপাদনও শুরু হয়ে যায়। চা বোর্ড সুত্র জানায়, গত চা উৎপাদন মৌসুমে দেশে চা শিল্পের ১৭০ বছরের ইতিহাসে রের্কড চা উৎপাদন হয়েছে। যায় পবিমান ছিল ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি। গত বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ কোটি ২০ লাখ কেজি ছাড়িয়ে ওই বছর ৯ লাখ ২০ হাজার কেজি বেশি চা উৎপাদন হয়। এবারও চা শিল্পে বাম্পার চা উৎপাদনের আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ