• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

রমজানের শুরুতেই, টেকনাফে তরমুজের দাম লাফিয়ে বেড়েছে/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

হেলাল উদ্দিন, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফে রমজানের শুরুতেই হঠাৎ করে তরমুজের দাম লাফিয়ে বেড়েছে। সরকারিভাবে তরমুজের দাম নির্ধারণ না থাকায় দোকানিরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন এবং আদায় করে নিচ্ছেন। এতে দিশেহারা হয়ে পড়ছেন ক্রেতারা।

আজ মঙ্গলবার সরেজমিনে উপজেলার বাজার গুলোতে ঘুরে দেখা গেছে, বাজার ও বিভিন্ন স্থানের ফুটপাতে অবৈধভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী তরমুজ সাজিয়ে রেখেছেন। এর মধ্যে দেশীয় তরমুজসহ বিভিন্ন দেশের জাতের তরমুজ সংখ্যাই বেশি। পাকা তরমুজের পাশাপাশি গাছ থেকে ছিড়ে আনা আধা-পাকা তরমুজও রাখা হয়েছে। তবে সেগুলো মজুদের পাশাপাশি কেমিক্যালের মাধ্যমে পাকানোর পর বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ ক্রেতাদের।

ছোট সাইজের একটি তরমুজ ১০০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আবার মাঝারি সাইজের প্রতি পিস ২০০ টাকা থেকে ৩০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের প্রতিটি তরমুজ ৪০০-৫০০ টাকা থেকে সর্বোচ্চ দরে হাঁকিয়ে বিক্রি করা হচ্ছে। যা ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে শোনা গেছে।

টেকনাফ পৌর শহরের বাজারে তরমুজ কিনতে আসা সাইফু নামের এক ব্যক্তি বলেন, কিছুদিন আগেও যে তরমুজের দাম ছিল ২০০-২৫০ টাকা, রমজানের শুরু হতে না হতেই এখন সেই তরমুজ ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, তরমুজ ব্যবসায়ীদের কোনো রকম তদারকি না করায় তারা নিজেদের মতো দাম আদায় করে নিচ্ছেন। এতে আমাদের মতো মধ্য আয়ের রোজাদার লোকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ বাস ষ্টেশন বনিক কল্যাণ সমিতির একজন ব্যবসায়ী নেতা বলেন, বাস স্টেশন এলাকার ফুটপাত দখল করে গাড়ির কাউন্টার, ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। সুযোগ বুঝে যে যার মতো ক্রেতাদের কাছ থেকে তরমুজের দাম আদায় করে নিচ্ছেন। তবে এসব বিষয় দেখভালের কি কেউ নেই ?

টেকনাফের ইউএনও মোঃ আদনান চৌধুরী বলেন, বাজার মনিটরিং এর জন্য একটি টিম কাজ করে যাচ্ছে।মূল্যতালিকা না থাকলে যে কাউকে যেকোনো সময় আইনের আওতায় আনা হবে। কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ