• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বগুড়া শেরপুরে আদিবাসী তিন সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সাগর কুমার সিং,শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

গত ১৮ মার্চ ২০২৪ (সোমবার) দুপুর ২ টায় জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখা’র যৌথ উদ্যোগে স্যাটকম (সাবেক সাউদিয়া) পার্কে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ অন্যান্য দাবি সামনে রেখে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীকান্ত মাহাতো এর সভাপতিত্বে এবং আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী সন্তোস সিং (বাবু), বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি বাসুদেব রায় বাগদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি শ্রী যুগেশ চন্দ্র সিং, আইন বিষয়ক সম্পাদক জয়দেব কুমার জয়, বাংলাদেশ আদিবাসী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় কুমার বাগদী, সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার মাহালী, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা রঞ্জন কুমার দে, জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

আরও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার সিং, সদস্য সচিব হিরালাল সিং, বাংলাদেশ আদিবাসী ফোরাম শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক অখিল বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় মাহাতো, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখা’র সভাপতি শ্রী কমল সিং, সাধারণ সম্পাদক প্রাণকুমার সিং, সদস্য রেবেশ মার্ডী, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি শ্রী উত্তম কুমার সিং, শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার প্রমুখ

আলোচনা সভায় বক্তারা বলেন আমরা পৃথক পৃথক সংগঠন করলেও আমাদের দাবি এক ও মূল উদ্দেশ্য আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলন কে আরও বেগবান করার সেই সাথে শেরপুর উপজেলার আদিবাসীদের নিজেস্ব কৃষ্টি কালচার ধরে রাখার জন্য বিভিন্ন সময়ে আদিবাসীদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করা সহ আদিবাসীদের বিভিন্ন দাবি গুলো তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ