• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

পুলিশে চাকুরী পেলো ঘোড়াঘাটের রাজমিস্ত্রির ছেলে মা হারা অমিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২৬১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

১২০ টাকায় পুলিশে চাকুরী পেলো দিনাজপুর ঘোড়াঘাটের এক রাজমিস্ত্রির ছেলে মা হারা অমিত।
রাকিবুল হাসান অমিত (২২)। তার বাবা রাজমিস্ত্রি। দিন এনে দিন খেয়ে চলে তাদের পরিবার। তিন ভাই বোনের মধ্যে অমিত বড়। গত ২০২২ সালে মারা যায় তার মা। মা ছাড়া জীবনে নেমে আসে অন্ধকার। মধ্যবিত্ত পরিবারের অমিতের চাকরী হয়েছে পুলিশে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন এই তরুন। গত শনিবার দিনাজপুর জেলা থেকে কনস্টেবল পদে চূড়ান্ত মনোনীত ৭৫ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ। তাদের মধ্যে একজন রাকিবুল হাসান অমিত।

অমিত দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ২নং ওয়ার্ডের নয়াপাড়া (কলেজপাড়া) গ্রামের রায়হান আলীর ছেলে। সে ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা বেবী বেগম মারা যান। রাজমিস্ত্রি বাবা কাজের ব্যস্ততায় সারাদিন বাইরে থাকায় ছোট দুটি ভাই বোনের দায়িত্ব নিতে হয় অমিতকে।

এর মাঝে চলতি বছর পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন করে অমিত। আবেদনে তার খরচ হয় ১২০ টাকা। নিজ উপজেলা ঘোড়াঘাট থেকে জেলা সদর দিনাজপুরের দুরত্ব প্রায় ৯৭ কিলোমিটার। মধ্যবিত্ত পরিবারের সন্তান অমিত দিনাজপুরে বন্ধুর মেসে উঠে প্রিলিমিরানি, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করে। সে উত্তীর্ণ হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করে সেখানেও নিজের মেধা ও যোগ্যতার প্রমান দেয় এই তরুন।

চূড়ান্ত তালিকায় তার নাম ঘোষণার পর আবেগে ভেঙ্গে পড়েন মা হারানো এই তরুন। রাকিবুল হাসান অমিত বলেন, ‘কখনো ভাবিনি এত সহজে আমার চাকরীটা হয়ে যাবে। আজ আমার মা বেঁচে থাকলে অনেক খুশি হতো। ছোট থেকেই শুনেছি পুলিশের চাকুরী সোনার হরিণ। টাকা ছাড়া নাকি পুলিশে কোন ভাবেই চাকুরী হয় না। তবে সেই ধারণা ভুল। আমার শুধু আবেদন করতে ১২০ টাকা খরচ হয়েছে। এর বেশী এক পয়সাও খরচ হয়নি। আমি আমার পরিবার এবং সমাজের মুখ উজ্জল করতে চাই। পুলিশের পোশাক গায়ে জড়িয়ে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।’

দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘শতভাগ নিরপেক্ষতা ও স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। অমিতের মত দিনাজপুর জেলা থেকে ৭৫ জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৬৪জন পুরুষ এবং ১১জন নারী। আমরা প্রত্যাশা করি পুলিশ কনস্টেবল পদে সদ্য মনোনীত এ সব তরুন-তরুণীরা আগামীতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে। তাদের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জল হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ