• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

দ্বিতীয় টেস্টে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন করেছে বাংলাদেশ। দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।
প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেন অলরাউন্ডার সাকিব। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১০৪তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো পেসার হাসানের। দেশের হয়ে ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। ১৬টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৪৯ উইকেট নিয়েছেন হাসান।
শ্রীলংকার একাদশে একটি পরিবর্তন হয়েছে। ইনজুরি আক্রান্ত কাসুন রাজিথার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৫টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১টিতে এবং লঙ্কানরা ১৯টিতে জিতেছে। ৫টি ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মোমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলংকা একাদশ : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারতেœ, নিশান ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ