• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

এবার জায়েদ খানের নায়িকা পূজা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৭ পঠিত
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আগামী ঈদে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এরই মধ্যে নতুন খবর এলো। জায়েদ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। সূত্রের খবর, বাংলাদেশের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান নির্মাণ করতে যাচ্ছে সিনেমাটি। আর সেখানেই জুটি হিসেবে দেখা যাবে জায়েদ-পূজাকে। জায়েদ খান বলেন, বিশাল চমক আসছে। তবে এখনই আমি কিছু বলতে চাই না। এতটুকু শুধু বলছি―পূজা ব্যানার্জির সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করছি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাব। অভিনেত্রী পূজা টালিউড ছাড়াও মুম্বাইয়ে কাজ করেছেন। স্টার প্লাসে প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। এ ছাড়া তেলেগু, হিন্দি ও বাংলা সিনেমায় কাজ করেছেন তিনি। এর আগে টালিউডের নায়িকা সায়ন্তিকার সঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন জায়েদ খান। সিনেমাটি কয়েকদিন শুটিংয়ের পর প্রযোজকের সঙ্গে নায়িকার জটিলতা সৃষ্টি হয়। ফলে এর শুটিং আটকে যায়। এর পর আর সিনেমাটির ব্যাপারে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ