• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বাঁধন স্কুলে এক প্রশ্নে ২০টিরও অধিক বানান ভুল/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আরিফ পণ্ডিত, বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে সুনামধন্য প্রতিষ্ঠান বাঁধন স্কুলে তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্নে ২০টিরও অধিক ভুল বানানের প্রশ্ন দিয়ে পরীক্ষা সম্পন্ন। এমন ঘটনায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ইতোমধ্যে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুল বানান চিহ্নিত প্রশ্নটি। বিদ্যালয়টির শিক্ষার্থীদে বৃত্তি নিয়ে নানা প্রশ্ন উঠলেও গত বৃহস্পতিবার ২৮ই মার্চ বাংলা পরীক্ষার প্রশ্নের বানান ভুল নিয়ে এবার নতুন এই বিতর্কের সৃষ্টি হলো।

অভিভাবক রিপন হাওলাদার এবিষয়ে বলেন, এটা একটা জটিল বিষয়। এতে শিক্ষার্থীরা ভুল শিখবে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষকরা বানান ভুল সংশোধন না করে,এ প্রশ্ন বাচ্চাদের হাতে দেওয়া মোটেও উচিত করেননি। এতে বাচ্চারা কী শিখছে? প্রশ্ন করা এবং তা শিক্ষার্থীদের হাতে সরবরাহের আগে শিক্ষকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হলিম বলেন, আমি শুনেছি, প্রশ্নে অনেক ভুল হইছে। প্রশ্নপত্র ছাপার সময় ভুল করেছে। সে নতুন আমরা তাকে বাদ দিয়ে দিব।

এবিষয়ে জানতে বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসারকে মুঠোফোনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ