• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

৪ সদস্য আটক, হামলায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার পটুয়াখালী চাঞ্চল্যকর কিশোর গ্যাং চক্রের।

রিপোর্টার: / ৫২৯ পঠিত
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২০

মোঃ জুলহাস মিয়া, জেলা প্রতিনিধিঃর‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে, পটুয়াখালী শহরে কিশোর গ্যাং চক্র সক্রিয়। এরা বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারের মত বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। সম্প্রতি চক্রটি পটুয়াখালী সদরের দুই জন ছাত্র মোঃ এনামুল হক মুন্না ও নিবির দাস গুপ্তকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর ভাবে জখম করে যার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় এবং দৈনিক পত্র পত্রিকায় সংবাদটি বহুল প্রকাশিত হয়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা রুজু হয়।
র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এ সংক্রান্তে ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং গত ২৬ জুলাই ২০২০ তারিখ গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা পালিয়ে যাবার প্রাক্কালে বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে কিশোর গ্যাং চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম (১) মোঃ সিফাত (২২), পিতা-মশিউর রহমানা কিসুল, সাং-সদর রোড সংলগ্ন শিশু পার্ক, থানা-সদর, জেলা-পটুয়াখালী, (২) মোঃ আরমান (২৪), পিতা- সাজু সিকদার, সাং- শিমুলবাগ, থানা- সদর, জেলা-পটুয়াখালী, (৩) মোঃ রিজন (২২), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-সবুজবাগ ১ম লেন, থানা-সদর, জেলা-পটুয়াখালী বলে জানায়। পরবর্তীতে তাদের নিয়ে অভিযান চালিয়ে অপর আসামী মোঃ সাইদুর রহমান (২২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-পুরান বাজার (চকবাজার), থানা-সদর, জেলা-পটুয়াখালী এর বাড়ি থেকে উক্ত হামলায় ব্যবহৃত ০২ টি রামদা, ০১টি ধারালো ছুরি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় পটুয়াখালী সদর থানায় হস্তান্তর এবং এ সংক্রান্তে পটুয়াখালী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাব-৮ সচেষ্ট আছে এবং র‌্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও  অব্যাহত থাকবে বলে জানিয়েছন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ