• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আরিফ পণ্ডিত:

ভোলার বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল ২০২৪খ্রি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান।

সভায় বক্তৃতা করেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন হাওলাদার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, কাচিয়া-টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াজ উদ্দিন শাহিন, বোরহানউদ্দিন কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার,বোরহানউদ্দিন পৌরসভার প্রতিনিধি মো. ইউসুফ আলী, স্থানীয় বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক এএসটি আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ স্কিমের মাধ্যমে নির্ভরশীল মানুষের সংখ্যা কমবে। পেনশনের আওতার লোকজন অন্যের কিংবা পরিবারের বোঝা হয়ে থাকবে না। রাষ্ট্র পরিচালিত এ স্কিম সর্বোচ্চ নিরাপদ উল্লেখ করে তাঁরা সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিমে সর্বশ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ