• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

অবসরে যাচ্ছেন উরুগুয়ের সর্বোচ্চ দ্বিতীয় গোলদাতা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৩ পঠিত
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪

কোপা আমেরিকার আসর শুরু হতে আর একমাসও বাকি নেই। এর আগেই অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের কিংবদন্তি এডিনসন কাভানি। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি। উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কাভানির। এ ছাড়া উরুগুয়ের ইতিহাসে সবথেকে বেশি গোল করা ফুটবলারের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন এই স্ট্রাইকার। উরুগুয়ের জাতীয় দলের হয়ে ১৩৬টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৮টি, রয়েছে ১৭টি অ্যাসিস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি। এখন তিনি আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেন। ক্লাব ফুটবলে কাভানি নাপোলির হয়ে খেলেছেন। এছাড়াও খেলেছেন পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। পিএসজির হয়ে ৩০১টি ম্যাচে ২০০ গোল করে কিলিয়ান এমবাপ্পের পরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। কাভানি উরুগুয়ের হয়ে ২০১১ সালে কোপা আমেরিকা জেতেন। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ১০ গোল করে কনমেবলে সর্বাধিক গোলদাতা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ