• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রায় ৩ লাখ রোগী শনাক্ত, একদিনে সর্বোচ্চ।

রিপোর্টার: / ৪২৪ পঠিত
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ দেশে দেশে করোনাভাইরাস প্রতিরোধে জারি কঠোর বিধি-নিষেধগুলো প্রত্যাহার কিংবা শিথিল হওয়ার পর থেকে ভাইরাসটির বিস্তার ছড়াচ্ছে দ্রুত। একের পর এক ভাঙ্গছে দৈনিক আক্রান্তের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত একদিনে নতুন করে ২ লাখ ৯২ হাজার রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে।ডগব্লিউএইচও এর প্রাত্যহিক প্রতিবেদনে, বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্তের খবর দিয়ে জানানো হচ্ছে এর মধ্যে বেশিরভাগ রোগীর সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে এসব দেশ।শুধু আক্রান্ত নয়; জুন কিংবা জুলাইয়ের শুরুতেও করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ হাজারের কম। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি থেকে ধীরে ধীরে এই সংখ্যাটাও বাড়তে শুরু করেছে। ডব্লিউএইচও এর হাতে আসা তথ্য অনুযায়ী গতদিন নতুন করে ৬ হাজার ৮১২ জন কোভিড-১৯ রোগী মারা গেছে বিশ্বে।এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২৪ জুলাই; ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ