• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কলাপাড়ায় এক গৃহবধুর আত্মহত্যা, স্বামী ও দেবর আটক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

 

এম জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী ও তার পরিবারের সদস্যদের নির্যাতন সহ্য করতে না পেরে সুমী আক্তার (১৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (পহেলা আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল (২০) প্যাদাকে আটক করেছে পুলিশ। গৃহবধুর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৩ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী ইব্রাহিমের সঙ্গে গৃহবধূ সুমী আক্তারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর সহ মানসিক নির্যাতন করে। পরে সুমি তার স্বামীর ঘরের পাশের কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। তাৎক্ষনিক স্থানীয়রা ওই গহবধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ