• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে থানার নবাগত ওসি রফিকুল ইসলাম এর মতবিনিময় /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৪ পঠিত
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

( শেখ ফারুক হোসেন) কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে বুধবার রাত সাড়ে ৭ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আমি সাতক্ষীরার কলারোয়া থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেছি। সেখানে কর্মরত অবস্থায় আমি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলাম। আমি কখনও অন্যায় কার্যকলাপের সাথে আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না। থানা এলাকার সর্বস্তরের জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারেন এবং সর্বক্ষেত্রে ন্যায়বিচার পান সে ব্যাপারে প্রচেষ্টা থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা এলাকাকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর। তিনি মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীমুক্ত করাসহ আইনশৃংখলা সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, সিনিয়র স্ংবাদিক শেখ আবুল হামিদ, কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সিনিয়র সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, আব্দুস সালাম প্রমুখ।
এ সময় রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য সহকারী শিক্ষক আফজাল হোসেন, মো. শের আলী, আবু বক্কর সিদ্দীক, সহকারী শিক্ষক আবু হাসান, তাজুল ইসলাম, কালিগঞ্জ সাংবাদিক সমিতি, সভাপতি কালিগঞ্জ অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য শেখ ফারুক হোসেন, বাপ্পী সরকারসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ