• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

বাংলাদেশে শান্তি ফিরে আসুক: দেব/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৬৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। অভিনয়ের বাইরে তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তিনি। গত সোমবার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশের মানুষ। তবে উচ্ছ্বাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতিও বিশ্ববাসী নজরে রেখেছে। ভারতীয় একটি টেলিভিশনকে দেব বলেছেন, ‘কয়েক দিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজ্যুয়াল সামনে আসছে, সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। তবু চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। সবাই যে ভালোবাসা, আনন্দ নিয়ে থাকেন, সেটা যেন আবার ফিরে আসে।’ এ ছাড়া প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন। প্রযোজক সেলিম খানের সঙ্গেও পরিচয় ছিল দেবের। এ বিষয়ে দেব বলেন, ‘আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন। ওই দেশটিতে বহুবার গিয়েছি। আমার খুব পছন্দের জায়গা। ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ও দেশের মানুষ ভীষণ শান্ত, ভদ্র। তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে। ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।’ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই কলকাতার শিল্পীরাও সমর্থন দিয়েছেন। এ দেশে অনেকেই কাজও করেছেন। তাই তো বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ