• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

প্রতিবাদে তিন সংগঠনের জোট কপিরাইট সুরক্ষার নামে হয়রানি হচ্ছে।

রিপোর্টার: / ৩৯৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্কঃ কপিরাইট সুরক্ষার নামে সম্প্রতি দেশের সংগীতশিল্পী, মিউজিক কোম্পানি, চলচ্চিত্র প্রযোজক ও সার্ভিস প্রোভাইডারদের হয়রানি করা হচ্ছে। এই দাবি নিয়ে প্রতিবাদ জানালো সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন।সেগুলো হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা), মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) ও বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন (বিএফপিডিএ)।তিন সংগঠনের উদ্যোগে আজ ৬ আগস্ট দুপুর ১২টায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলন। সেখানেই অভিযুক্ত এক আইনজীবী ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।এখন থেকে একযোগে এই তিন সংগঠন কাজ করবে বলেও জানানো হয়।আইনজীবী ওলোরা আফরিন ও তার প্রতিষ্ঠান এলসিএসসিএফ’র করা মামলায় ক’দিন আগে একজন ব্যান্ড তারকাকে জেলে যেতে হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। বামবা সভাপতি হামিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাইলসের ৪০ বছর হয়েছে। এভাবে আরো যারা আছেন তাদের ক্যারিয়ারও অনেক বছরের। কিন্তু হঠাৎ বহিরাগতদের কারণে আমাদের হয়রানি হতে হচ্ছে। এমনকি জেলে পর্যন্ত যেতে হলো একজন মিউজিশিয়ানকে। এখন কি তাহলে আমরা জেলে যাব নাকি মিউজিক ছেড়ে দেব?’সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আইনজীবী ওলোরা আফরিনের ‘লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্ম’ নামের প্রতিষ্ঠানটি কপিরাইট দেখার অনুমতি (সিএমও) নিয়েছে। তিনি কপিরাইট প্রশ্নে নানা ধরনের মামলা ও নোটিশ পাঠিয়ে যাচ্ছেন। অথচ এই প্রতিষ্ঠানে সিনেমাসংশ্লিষ্ট কেউ নেই। সেই আইনজীবী নিজেও সিনেমার সঙ্গে যুক্ত নন। তার দেওয়া ‘অবৈধ, অনৈতিক ও অস্বাস্থ্যকর’ প্রস্তাবে কেউ রাজি না হলেই তার বিরুদ্ধে নোটিশ পাঠান সেই আইনজীবী। যার শিকার হন ইউটিউব কনটেন্টের বাংলাদেশ অংশের দেখভাল করা কাইনেটিক নেটওয়ার্কের জুয়েল মোর্শেদ, নাফিস, জামশেদ ও সানজি। এমনকি কারাগারে যেতে হয় জামশেদকে।দ্রুত ওলোরা আফরিন ও তার প্রতিষ্ঠানের সিএমও বাতিল চেয়ে সম্মিলিতভাবে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের (বিএফপিডিএ) সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘দ্রুত ওলোরা আফরিন ও তার প্রতিষ্ঠান লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্মকে দেওয়া কপিরাইট দেখভালের সিএমও বাতিল চাই। এটাকে বাতিল না করলে আমরা সম্মিলিতভাবে আইনি পদক্ষেপ নেব বলে জানান সংগঠন টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ