• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৬৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

মাহতাব উদ্দিন আল  মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত ও চালক আহত হয়েছেন। মহাসড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালক সহকারী (হেলপার) নিহত ও একই ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত হেলপার হলেন– শ্রী সৌরভ পাহান (২২)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের শরিপদ পাহানের ছেলে। অপরদিকে আহত ট্রাক চালক হাফিজুল ইসলাম নওগাঁ সদর উপজেলার রজতপুর গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে। 

গুরুতর আহত ট্রাক চালক হাফিজুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানান, ভোর বেলা দিনাজপুরগামী একটি ট্রাক কানাগাড়ী বাজারের পাশে দাঁড়িয়ে ছিল। একই সময় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো–ট–২৪–৮২৯২) দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমরে মুচরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় চালক ও হেলপারকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের হেলপার সৌরভ।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব বলেন, সকালে এক যুবককে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

অপর গুরুতর আহত অবস্থায় মধ্য বয়সী একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় আমরা দিনাজপুরে স্থানান্তর করি। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। থেমে থাকা ট্রাকটি ঘটনার পরেই পালিয়ে যায়। কাঠের গুঁড়ি বোঝাই ট্রাকটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে নিয়মিত মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ