• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে পাহাড় ধসে ৬ জন নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের উখিয়া থাইনখালী হাকিম পাড়া ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহাদ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভারী বৃষ্টির কারণে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ব্লক ই-২ ভূমিধসের ঘটনাটি ঘটে । এতে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
ক্যাম্পের  মাঝি কোভিদ আহমদ জানান, প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে মাটি আব্দুর রহিমের ঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। ওই সময় ঘরটি দুমড়ে মুছড়ে যায়।
খবর পেয়ে ক্যাম্প প্রশাসন পরিদর্শন করেন। এপিবিএন পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

নিহতের স্বজনরা জানায়, রাত ২টা দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন স্বপরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ