• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বরিশালের উজিরপুরের মহাসিন মন্টু’র আজ চতুর্থ মৃত্যু বার্ষিকী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মিজানুর রহমান মৃধা।।

বরিশালের উজিরপুর গুঠিয়া ইউনিয়ন এর মহাসিন মন্টু’র আজ ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক কোন কর্মসূচি না থাকলেও মরহুমের পরিবার ও তাঁর আত্মীয় স্বজন এবং দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষিরা একান্তভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

২০২০ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। তিনি একজন ত্যাগী ও দল প্রেমিক বলতে যা বুঝায় মহাসিন মন্টু তার বাস্তব রূপ। ছাত্রলীগের কর্মী হয়েই রাজনৈতিক পথ শুরু এরপর তিনি যুবলীগের দায়িত্ব পালন কালে তার আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে সকল রাজনৈতিক নেতাদের মন জয় করে নিয়েছেন। রাজনৈতিক জীবনে তার কোন অনিয়ম, দুর্নীতি বা অপবাদ না থাকার করণে এবং মানুষের হৃদয়ে অবস্থান করায় গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক স্কুল মাঠে মহসিন মন্টুর জানাজায় হাজার হাজার লোকের ঢল নেমেছিল ২০২০ সালের আজকের এই দিনে। দল মত নির্বিশেষে সকল ইউনিয়ন, উপজেলা ও জেলার শত শত লোক জানাজায় অংশগ্রহণ করে।
ব্যক্তি জীবনে মহাসিন মন্টু সৎ, কর্তব্যপরায়ণ এবং আদর্শ ও নিষ্ঠাবান এই সমাজহিতৈষী জনকল্যাণের মহান লক্ষ্য নিয়ে মানুষের সেবা করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও পরম আপনজন।

তিনি এলাকার যেকোন সমস্যা সমাধানের জন্য সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। ফলে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছেন। হয়ে উঠেছেন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ।এক কথায় মানবকল্যাণে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ