• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা,,,,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৭ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে আরিফুল ইসলাম(২৪)নামের এক যুবক কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।নিহত যুবক উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ছাতকবরাট গ্রামের শাহাদত শেখের  ছেলে। সে কৃষি কাজ করত।এ বিষয়ে আরিফুলের মা আয়শা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসি।

স্থানীয় ও থানায় মামলা সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার বিকেলে(১৯সেপ্টেম্বর)দ্বারিয়াপুর উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রোববার(২২সেপ্টেম্বর) দুপুরে আরিফুল ইসলাম ক্ষুদ্রগোপালপুর গ্রামে মাসুদের মুদিদোকানের সামনে প্রতিবেশিদের সাথে গল্প করছিলেন। এ সময় প্রতিপক্ষরা দেশিয়অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।রোববার(২২সেপ্টেম্বর)রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সোমবার(২৩সেপ্টেম্বর)থানায় মামলা হয়েছে এবং হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ