• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক শিক্ষাকে বৈষম্যমুক্ত ও জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক (বানারীপাড়া) বরিশাল :

বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক শিক্ষাকে বৈষম্য মুক্ত ও জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার করার দাবিতে উপজেলার বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। ২৪ আগস্ট সকাল ১০ টায় তারা উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সম্মুখে মানববন্ধনে বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মাধ্যমিক শিক্ষা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আমরা এ শিক্ষাকে আবারো প্রাণ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।এছাড়াও তারা জানান মাধ্যমিক পর্যায়ের ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এবং এ প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা একান্ত দরকার, কারণ এখানে শিক্ষিত জনগোষ্ঠীর বিপুল অংশ নিয়োজিত আছে যারা স্বল্প বেতনে চাকরি করে তাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তারা দাবি জানিয়ে বলেন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একই সময়ে একই বই পড়ানো হয়, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এক এবং তাদের কর্ম ঘন্টা এক হওয়া সত্ত্বেও তারা বৈষম্যের স্বীকার হচ্ছেন যা শিক্ষার গুণগতমান বিনষ্টে অন্যতম অন্তরায় সৃষ্টি করছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করা হলে তাদের নিম্ন পদস্থ অভিজ্ঞতা সম্পন্নদের সাহায্য নিয়ে পরিচালিত হতে হয় যার কারনে তারা প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে জটিলতায় পড়েন। অনভিজ্ঞ ওই শিক্ষা অফিসারের অধীনে কাজ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হতে পারে। সে কারণেই উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে দক্ষতা সম্পন্ন ষষ্ঠ গ্রেড অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জন্য তারা জোর দাবি জানিয়েছেন। নানা মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত এবং স্কুল, মাদ্রাসা, সরকারি ও বেসরকারিসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হওয়ায় বৈষম্য ব্যাপক আকার ধারণ করেছে বলে তারা অভিযোগ করেন।দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তারা জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ