• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩২৮ পঠিত
আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

এম জাফরান হারুন::

শনিবার (২৩ আগস্ট-২৫) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নায়ায়নপাশা গ্রামের স্লুইস গেটের পাশে খালে ভাসমান অবস্থায় পাওয়া লাশটি নিখোঁজ কিশোরী উর্মি আক্তার (১৪) এর মৃত্যু নিয়ে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। থানা পুলিশ রহস্য উদঘাটন করে উর্মীর বাবা নজরুল বয়াতি, মা আমেনা বেগম সহ দুলাভাই কামাল হোসেনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট-২৫) দিবাগত রা‌তে ওই বাবা, মা ও দুলাভাইকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবা‌দে স্বীকা‌রো‌ক্তি দেয় তারা। বুধবার সকালে তা‌দের‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হয়।

পু‌লিশ সূ‌ত্রে জানা‌ গে‌ছে, গত ২১ আগষ্ট রাত দেড়টার দি‌কে নি‌খোজ নাটক ক‌রে ঊর্মীর প‌রিবার। প‌রে ২‌দিন পর শ‌নিবার সকাল ৮টায় পা‌শের কুম্ভখালী খাল থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মে‌য়ের বাবা নজরুল ইসলাম বাদী হ‌য়ে একই দিন রা‌তে বাউফল থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন। কিন্তু পু‌লিশি নজ‌রে থা‌কেন মে‌য়ের মা আমেনা বেগম, বাবা নজরুল বয়া‌তি ও দুলাভাই কামাল হো‌সেন (৩২)।

অব‌শে‌ষে ঘটনার ৬দিন পর রহস‌্য উদঘাটন কর‌তে সক্ষম হয় পু‌লিশ। মঙ্গলবার রাতে তা‌দে‌রকে জিজ্ঞাসাবা‌দের জন‌্য তিন জন‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ কর‌লে ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ওই তিন ব‌্যক্তি। প‌রে বুধবার সকা‌লে তা‌দের ৩ জন‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হয়।

মে‌য়ে উর্মীর প্রেমের সম্পর্কের কথা পরিবার জানলে নিখোঁজের দিনরাত দেড়টার দি‌কে মা আমেনা বেগম, বাবা নজরুল ও দুলাভাই কামাল মি‌লে ঊর্মী‌কে ব‌্যাপক মারধর ক‌রে। একপর্যা‌য়ে শ্বাসরোধ হত‌্যা করে উর্মী‌কে পা‌শের খালে ফে‌লে দেয়া হয়। এবং নিজেদেরকে বাচাতে নাটক সাজানো হয়।

বাউফল থানার ও‌সি আকতারুজ্জামান সরকার ব‌লেন, ঘটনার পর থে‌কে ওই তিনজনই আমা‌দের স‌ন্দেহের তা‌লিকায় ছি‌লেন। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তারা দায় স্বীকার ক‌রে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ