• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন দৌলতখানের ছালেহ উদ্দিন ,,,,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

অতিরিক্ত উপণ্ডপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ভোলার দৌলতখানের কৃতী সন্তান মো. ছালেহ উদ্দিন। বিসিএস পুলিশ ক্যাডারের এপুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।. ছালেহ উদ্দিন ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত  মৃর্ধা পরিবারে জন্ম গ্রহন করেন।
বাংলাদেশ জাতীয় পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে একাধিকবার প্যারেড কমান্ডার হিসেবে সাফল্য, কৃতিত্ব ও দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি  অত্যন্ত বিনয়ী, মার্জিত, স্মার্ট ও চৌকস একজন পুলিশ  অফিসার। পুলিশের কাজের সাফল্যের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ডিআইজি পদে তাকে পদোন্নতি দেয়া হয়। বর্তমানে
উপপুলিশ কমিশনার (ডিসি ওয়ারী বিভাগ)
ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।
তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়ায় ভোলাবাসী খুবই আনন্দিত ও গর্বিত। দৌলতখানের সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ