• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

কলাপাড়ায় যৌতুকের দাবিতে দেড় বছরের মেয়ে সন্তান রেখে চলে গেছেন স্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৪২ পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
oppo_0

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় যৌতুক দাবি করে না পেয়ে দেড় বছরের মেয়ে সন্তান সহ দুই সন্তান রেখে বাবার বাড়ি চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দড়িয়াপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয় ভুক্তভোগী মো. মিরাজ পাহলান তার স্ত্রী সুমাইয়া বেগমকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে কলাপাড়া আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানাযায়, ৬ বছর পূর্বে পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়। তাদের পরিবারে তাওসিন (৪) একটি পুত্র সন্তান ও তাফরিয়া নামের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। মিরাজ পাহলানের শ্বাশুরি তাকে বিদেশে পাঠানোর কথা বলে এক লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে। তার টাকা ফেরৎ না দিয়ে উল্টো যৌতুক হিসেবে ৫ কড়া জমি তার স্ত্রী সুমাইয়া বেগমের নামে দলিল করে দিতে বলে। দলিল করে না দেয়ায় স্ত্রী সুমাইয়া তার মা ও মামার সহযোগিতা নিয়ে শিশু সন্তান দুইটিকে ফেলে রেখে স্বর্ণালংকার ও মালামাল সহ মায়ের সাথে বাবার বাড়ি চলে যায়। যাবার সময় বলে তার নামে জমি লিখে না দিলে তালাক দিয়ে অন্যত্র বিবাহ বসিবে। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা সহ বিভিন্ন প্রকার হুমকিও প্রদান করেন।
এ ব্যপারে অভিযুক্ত সুমাইয়া বেগমে বলেন, আমাকে মেরে আমার সন্তান দুটি ছিনিয়ে নিয়েছে। আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আদালতের মাধ্যমে আমার সন্তান দুইটি ফেরত পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ