• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে একজন সাইবার অপরাধী গ্রেফতার বরগুনায়।

রিপোর্টার: / ৪৮৯ পঠিত
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, সাইবার অপরাধী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০৮/২০২০ ইং তারিখ বিকালে বরগুনা জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক ও মেসেঞ্জারে ভূয়া, অশালীন ও অপ্রীতিকর ছবি পোস্ট করার অভিযোগে মোঃ সাইম ইসলাম (২৮), পিতা-মোঃ স্বপন মিয়া, সাং-পূর্ব ধুপতি, ইউনিয়ন-০২নং গৌরিচন্না, থানা-সদর, জেলা-বরগুনাকে আটক করে। উল্লেখ থাকে যে, আসামী মোঃ সাইম ইসলাম (২৮), জনৈক জুইকে (২৪) (ছদ্মনাম) এর ভূয়া অশালীন ও অপ্রীতিকর ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে ফোন করে বিভিন্ন সময়ে হুমকি দেয়। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল মোঃ সাইম ইসলাম (২৮) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে। এ সময় তার কাছ থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডি ও হুমকি প্রদানের নম্বর গুলো উদ্ধার করা হয়। এ প্রেক্ষিতে র‌্যাব সহযোগে বাদীনি কর্তৃক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ