• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মাহফুজ আলম,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৪ : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের সকল সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
মাহফুজ বলেন, সরকারের বয়স মাত্র দুই মাস এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংস্কার কাজ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অগ্রাধিকার দিয়েছে সরকার।
তিনি আরও বলেন, ‘এই সময়ের মধ্যে ফ্যাসিস্টের সহযোগী এবং গণহত্যার সাথে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পস্ট, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’
এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন, সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।
তিনি আরও বলেন, তারপর সরকার রাজনৈতিক দলগুলোর  সাথে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাবে এবং সাধারণ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবে।
আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলবে বলেও জানিয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সুপারিশ অনুযায়ী আরও সংস্কার কমিশন গঠন করা হবে বলে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন জানান প্রেস সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ