• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কলাপাড়ায় বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করেছে প্রবারনা পূর্ণিমা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখলী) প্রতিনিধি।।

আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরনে পটুয়াখালীর কলাপাড়ায় বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করেছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা সূচনা হয়। এসময় বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের।
নানা ধর্মীয় আচার আনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলে দিনব্যাপী। এ উৎসব উপলক্ষে উপজেলার রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রং বেরংয়ের ফানুস। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।
কুয়াকাটা মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের উত্তম ভিক্ষু জানান, সকাল থেকে শীল প্রদান,শীল পালন পিঠা উৎসব সহ নানান কর্মসূচিতে উৎসব পালিত হয়েছে। এছাড়া দুপুরে খাবার অয়োজন শেষে ধর্মদেশনা রয়েছে। পরে সন্ধ্যায় ফানুষ উড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ