• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কুয়াকাটার আকাশে ফানুসের মেলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা উৎসব উপলক্ষে কুয়াকাটার আকাশে ফানুসের মেলা। স্থানীয়সহ পর্যটকরাও মেতেছেন একের পর এক রং-বেরংয়ের ফানুস উড়িয়ে উৎসবের ভিন্ন মাত্রা যোগ করতে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা, অমখোলাপাড়া, মিশ্রিপাড়া, কলাচানপাড়া ও নয়াপাড়াসহ সকল রাখাইন পাড়াগুলোতে এসব ফানুস উড়ানো হয়।
ফানুস উড়ানোর সঙ্গে সঙ্গে নাচে গানে মেতে ওঠে রাখাইন তরুণ-তরুণীরা। এ সময় হাজারো প্রদীপ প্রজ্জ্বলন করে গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়। এ ছাড়া লাইটিংয়ের মাধ্যমে বিহারগুলো সাজানো হয় নতুন সাজে।
বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দিনভর ছিল নানা আয়োজন। সকালে প শীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা এবং দিনভর বিহারগুলোতে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা।
বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী পুরুষরা। মোটকথা উৎসব ঘিরে রাখাইন পাড়াগুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বৌদ্ধরা। বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিসহ হাজারো রাখাইন নর-নারীর।
মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের পুরোহিত উত্তম ভিক্ষু বলেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে অন্যতম ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এই দিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘এটি রাখাইনদের উৎসব হলেও বর্তমানে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতিটি পাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তার জন্য পুলিশ ও সেনা সদস্যদের টহল অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ