• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।।

শৃঙ্খলাভঙ্গের দায়েই ২৫২এসআইকে অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে শৃঙ্খলাভঙ্গের দায়েই অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য নেই।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।

প্রশিক্ষণরত ওই এসআইদের অব্যাহতি দেওয়ার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে রাজনৈতিক কোনো কারণ নেই। একাডেমি শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বাদ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে কোনো ছাড়ের সুযোগ নেই।

তারা কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে, এমন প্রশ্নে লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কে কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে সেটি একাডেমি সঠিক বলতে পারবে। কারণ, শৃঙ্খলাভঙ্গের সংজ্ঞা তো অনেক বড়। এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখন প্রশ্ন উঠতে পারে এই সংখ্যা আমরা কীভাবে পূরণ করবো? এরও সমাধান আছে। আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়েছি এসআই নেওয়ার। সেখান থেকে নিয়ে ঘাটতি পূরণ করা হবে।

এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ প্রশিক্ষণার্থী এসআইয়ের মধ্য থেকে ২৫২ জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। চলতি বছরের ৪ নভেম্বর এই ট্রেনিং শেষ হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ