• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

অনৈতিক কর্মকাণ্ডের জন্য আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক রাহাদ সুমনকে বানারীপাড়া প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪০২ পঠিত
আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বানারীপাড়া প্রতিনিধি।।

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাত সুমনকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য বানরীপাড়া প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ২৩ অক্টোবর বুধবার বিকাল ৫ টায় বানারীপাড়া প্রেসক্লাবের এক জরুরী সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সাংবাদিক মাসুম বিল্লাহ সরদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বানিরপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম,সাংবাদিক কাজী বশির আহমেদ,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন,মোহাম্মদ ইলিয়াস শেখ,মোহাম্মদ জাহিন খালাসী,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঘল সুমন সাফকাত শুভ,. সাবেক সহ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাবেক কোষাধ্যক্ষ নুরুজ্জামান পলাশ,সাংবাদিক রফিকুল ইসলাম, তাওহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মৃধা,মাহবুবুর রহমান সোহেল, সাব্বির আহমেদ,হাসিবুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন,মোহাম্মদ আমিনুল ইসলাম,মোহাম্মদ সাঈদ,সাংবাদিক মোহাম্মদ তরিকুল ইসলাম মিঠু প্রমুখ। বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বানারীপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাংবাদিক রাহাত সুমন সম্প্রতি ঢাকার একটি হোটেলে নারী কেলেঙ্কারির ঘটনায় গণধোলাই এর শিকার হয়। তার একটি ভিডিও চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ায় বানারীপাড়ার সহ সকল সাংবাদিকদের মান ক্ষুন্ন হয়।এর প্রেক্ষিতে বানারীপাড়া প্রেসক্লাবের উক্ত জরুরী সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে রাহাত সুমনকে প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এবং তাকে কালো তালিকাভুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ