• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাহাড়ি দুর্যোগে উদ্ধার-ত্রাণে নিরলস সেনাবাহিনী, নিরাপদে সরানো হলো শতাধিক পরিবার ও পর্যটক রাজনীতি ক্ষমতার নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম’—বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বন্যাদুর্গতদের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি

কলাপাড়ায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘ডানা’র প্রভাবে কলাপাড়ায় রাতভর মাঝারী বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে প্রবল বাতাসসহ ভারী বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘ডানা’ পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।
সমুদ্রের সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্নিঝড় ডানা মোকাবেলায় কলাপাড়া উপজেলায় ১৯ টি মুজিব কেল্লা সহ ১৫১টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩ হাজার ১ শত, ৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক, নগদ অর্থ, জি আর চাল, শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য মজুদ রাখা হয়েছে।
কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে মাইকিং করছে মহিপুর থানা পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করে তারা। এসময় উত্তাল সমুদ্রে গোসলে থাকা অনেক পর্যটক নিরাপদে সরে যান। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পর্যটকরা যাতে উত্তাল সমুদ্রে নামতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ