• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা মুন্সিগঞ্জে।

রিপোর্টার: / ৫৩৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

সজীব রায় মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে লেগুনায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সদরের মুক্তারপুর স্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, আইন অমান্য করে যাত্রীদের থেকে ৩০ টাকার ভাড়া ৪০ টাকা আদায় করছিল। মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে, বেশকিছু লেগুনার যাত্রীদের থেকে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে, বুড়িগঙ্গা ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মালিক উপস্থিত না থাকায় সুপারভাইজার মো. সেন্টুকে এ জরিমানা করা হয় বলে জানা যায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ বলেন এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ