• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কক্সবাজারে বিজিবি সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করেছে মেজর জেনারেল আসাদুল্লাহ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৩ পঠিত
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন ।।
কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ প্রায় ২২৯ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী বাহিনী। কালের পরিক্রমায় রামগড় লোকাল ব্যাটালিয়ন হতে আজকের বর্ডার গার্ড বাংলাদেশ নামে এই বাহিনী সীমান্ত রক্ষী হিসেবে সকল অভিযানিক কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করে আসছে। দীর্ঘ যাত্রায় সকল সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা অতিক্রমের মাধ্যমে আজকের বর্ডার গার্ড বাংলাদেশ একটি দক্ষ, শক্তিশালী, আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি রবিবার (১০ নভেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়ন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, একটি বাহিনীর পুনর্গঠনের ধারাবাহিকতায় ২০১৮ সালের ৮ নভেম্বর ঢাকাস্থ বিজিবির সদর দপ্তর পিলখানায় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রিজিয়ন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এ রিজিয়নের আওতায় আরআইবিসহ দুইটি সেক্টর ( রামু ও বান্দরবান) ও সাতটি ব্যাটালিয়ন হয়েছে।
মেজর জেনারেল আসাদুল্লাহ বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কক্সবাজার রিজিয়নের আওতাধীনঅধিকাংশ এলাকায় বিভিন্ন অবৈধ  মালামাল ও মাদক চোরাচালান  প্রবণ এলাকা।
ফলে সীমান্তবর্তী এই সমতল ও দূর্গম এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা রয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই রিজিয়নের প্রতিটি সদস্যই সার্বক্ষণিক জীবনের ঝুঁকি  নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও পার্শ্ববর্তী দেশ মায়ানমারের অভ্যন্তরে বিবদমান অস্থিতিশীল পরিবেশে যে কোন অবৈধ অনুপ্রবেশ রোধে জীবনের ঝুঁকি নিয়ে এই রিজিয়নের সদস্যগণ নিজ দেশের সীমান্তের অখন্ডতা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ