• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদোন্নতি ১৪ কর্মকর্তার তথ্য ক্যাডারের।

রিপোর্টার: / ৩৭৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

তথ্য ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার, উপ-প্রধান তথ্য অফিসার ও সিনিয়র তথ্য অফিসার বা সমমানের পদে পদোন্নতি দিয়েছে সরকার।মন্ত্রণালয় থেকে তিনটি আদেশ জারি করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ২৭ আগস্টের বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটির সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার/ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি পেয়েছেন তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্বে থাকা মো. শাহেনুর মিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, (চলতি দায়িত্ব) মো. জসীম উদ্দিন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স ম গোলাম কিবরিয়া, তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মুহ. সাইফুল্লাহ এবংচলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সিনিয়র সম্পাদক, মো.কামরুজ্জামান।গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান, উপ-প্রধান, তথ্য অফিসার (চলতি দায়িত্ব) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের, সিনিয়র তথ্য অফিসার এবং তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ, কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সরকার, সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ুন কবিরকে উপ-প্রধান তথ্য অফিসার/পরিচালক/সিনিয়র সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ