• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

গাড়ি জব্দ, মিরপুরে পরিবেশ দূষণকারী ৪ ব্যক্তিকে জরিমানা।

রিপোর্টার: / ৪৬৭ পঠিত
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্স ঃরাজধানীর মিরপুরে রাস্তা ও ফুটপাতে খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রেখে পরিবেশ দূষণ এবং গাড়ির মাত্রাতিরিক্ত ধোঁয়া নিঃসরণের দ্বারা পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেন।খোলা অবস্থায় নির্মাণসামগ্রী ফেলে রেখে পরিবেশ দূষণ করায় মিরপুরের রানা প্রোপার্টিজের ম্যানেজার কিরণ পাঠান, উত্তর পীরেরবাগের মো. মিজানুর রহমান, পশ্চিম মনিপুরের মো. মতিউর রহমান, পশ্চিম আগারগাঁওয়ের মো. শাকিলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন মোড়ে মাত্রাতিরিক্ত ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের দায়ে চারটি গাড়িকে আট হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে তেঁতুলিয়া পরিবহনের একটি গাড়ি অতিমাত্রায় (৯৮ এইচএসইউ) ধোঁয়া নির্গমন করায় গাড়িটি জব্দ করে সংস্কারের জন্য এর ম্যানেজার আবু সাইদের জিম্মায় দেয়া হয়। মেরামতের পর গবেষণাগারে ধোঁয়া পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত রাস্তায় চলাচলা নিষিদ্ধ করে আদেশ প্রদান করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ