• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

আগামী ২৬ ডিসেম্বর পূর্ব ছিটকী এলাকার যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক ইসালে সওয়াব মাহফিল।।

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

এম নজরুল ইসলাম।।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকী এলাকার যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৬৮নং পূর্ব ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিল আসর নামাজ হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

পূর্ব ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হালিমাহুরনেছা বালিকা হাফিজি ও নূরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ নাছরুল্লাহ সাহেব বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার পর এই ০২ বছর ইসালে সওয়াব মাহফিল করে আসছি। এবারও দেশ বরেণ্য আলেম মাশায়েখগণ ওয়াজ নসিহত পেশ করবেন।

মাহফিল সূত্রে জানা যায়, ইসালে সওয়াব মাহফিলে ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থেকে মুফাস্সির কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

ইসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নুরুল হক পীর সাহেব (ছোট হুজুর) চৈতা দরবার শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা মোঃ ইদ্রিস মিঞা, অধ্যক্ষ, ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসা।

জনাব হযরত মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-অধ্যাপক পূর্ব পুটিয়াখালী দারুচ্ছালাম ফাজিল মাদ্রাসা।

আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নাছরুল্লাহ বিন তৈয়্যেব, বড় সাহেব জাদা মোহাদ্দিস হুজুর (রহঃ) ও পরিচালক দারুত তাকওয়া কমপ্লেক্স।

আলহাজ্ব হযরত মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ইমাম ও খতিব, দারুচ্ছালাম জামে মসজিদ পটুয়াখালী।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

আয়োজনেঃ হালিমাহুরনেছা বালিকা হাফিজি ও নূরানী মাদ্রাসার পক্ষে এ.কে হাফেজ আহমেদ ভোলার হুজুরের ছেলে হাফেজ মোহাম্মদ নাছরুল্লাহ্ সাহেব।

বিশেষ দ্রষ্টব্যঃ মাহফিল এ ৩জন হাফেজা মেয়েকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।

এবং ১লা ডিসেম্বর থেকে হালিমাহুরনেছা বালিকা হাফিজি ও নূরানী মাদ্রাসায় নতুন ছাত্রী ভর্তি চলমান রয়েছে।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে হালিমাহুরনেছা বালিকা হাফিজি ও নূরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ নাছরুল্লাহ সাহেব আগামী আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৬৮নং পূর্ব ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ