• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কটিয়াদীতে ছাত্র হত্যা চেষ্টায় গ্রেপ্তার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় সাকিব হোসেন নামে এক ছাত্রকে ধারালো অস্ত্রদিয়ে হত্যার চেষ্টা করে মানিক মিয়া নামে এক ট্রাক চালক। এ সময় সাকিবের সঙ্গী মোটরসাইকেল আরোহী আতাউল্লাহ আল মবিনও আহত হয়। ঘটনাটি ঘটে বুধবার রাতে কটিয়াদী বাজারে অভিযুক্ত ট্রাক চালকের বাড়ির সন্নিকটে। আহত ছাত্র সাকিব হোসেন পৌর এলাকার চরিয়াকোনা মহল্লার জয়নাল আবেদীনের ছেলে এবং ঢাকা তিতুমীর কলেজের মাস্টার্স এর ছাত্র। এ ঘটনায় আহত আতাউল্লাহ আল মবিনের পিতা আতাউর রহমান বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

জানা যায়, সাকিব হোসেন এবং আতাউল্লাহ আল মবিন মোটর সাইকেলে বাজারে যাওয়ার সময় তাদের সামনে মানিক মিয়া ট্রাক চালিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কোন ইন্ডিকেটর না দিয়েই তার বাড়ির সামনে গাড়ি ব্রেক করে। এ ঘটনায় মোটর সাইকেল চালক সাকিব ও আরোহী মবিন ট্রাক চালক মানিককে ইন্ডিকেটর না দিয়ে হঠাৎ গাড়ি ব্রেক করলো কেন? তাকে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে উভয়ের মাঝে তর্কাতর্কি কথা কাটাকাটির এক পর্যায়ে মানিক গাড়ির ভিতর থেকে ধারালো অস্ত্র বাহির করে সাকিবের উপর হামলা করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

সাকিবের পিতা জয়নাল আবেদীন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আমার ছেলে মারাত্মক জখম হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। আঘাতটি যদি গলায় লাগতো তাহলে নিশ্চিত প্রানে মারা যেতো। আমি হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। কটিয়াদী মডেল থানার ওসি(তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, ট্রাক চালক মানিককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ